1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

সম্রাটের অ্যাডভান্সড স্টেজের চিকিৎসা দরকার: বিএসএমএমইউ

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ৩.০৬ পিএম
  • ১৭৭ Time View

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাটকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন বলে উল্লেখ করেছন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

সোমবার (১৬ মে) সকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

যুবলীগ নেতা সম্রাটের চিকিৎসার বিষয়ে বোর্ড মিটিং হলে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল জানান, ‘তাঁর চিকিৎসা দেশেও হতে পারে বা বিদেশিও হতে পারে। তবে কার্ডিওলজিস্টদের বক্তব্য অনুযায়ী, সম্রাটের অ্যাডভান্সড স্টেজের চিকিৎসা দরকার। সত্যি কথা বলতে আমাদের দেশে সেই স্টেজের চিকিৎসার সুযোগ এখনও তৈরি হয়নি। দেশের বাইরে চিকিৎসাগুলো অ্যাভেইলেবল আছে। বোর্ডের সুপারিশ অনুযায়ী এই চিকিৎসাটি বাইরে করানো গেলেও ভালো’।

হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে তিনি বলেন, সম্রাট এখনও চিকিৎসাধীন, পুরোপুরি সুস্থ নন। আজ সকালেও তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণ করেছেন। কিছু ওষুধ পরিবর্তন করে দেওয়া হয়েছে। আরও ৩-৪ দিন পর্যবেক্ষণ করে তাকে ছাড়পত্র দেওয়া হবে।

ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম র্য্যাবের হাতে আটক সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো- অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমান সব মামলায় তিনি জামিনে রয়েছেন। সবশেষ বুধবার (১১ মে) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের করা মামলায় জামিন পেয়েছেন সম্রাট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com