শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

দিনাজপুরে সড়কে ঝরলো ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯৩ Time View

দিনাজপুরঃ- দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক ইউপি সদস্যসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ মে) দিবাগত রাত ১২টায় বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪০) সে দৌলা গ্রামের আজিজ বাবুর ছেলে। অপর দুজন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে তাসিম (১৬) ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার মো. ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২৪)

জানা যায়, রোববার (১৫ মে) রাত ১২ টার দিকে ইউপি সদস্য রাকিবুল, তাসিমসহ ৪ জন একটি প্রাইভেট কার যোগে দিনাজপুর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। মঙ্গলপুর এলাকায় কারের তেল শেষ হয়ে গেলে তারা চেয়ারম্যান মোড়ে আটকে পড়ে। মেম্বার রাকিব ও তাসিম দুরের একটি ফিলিং ষ্টেশন থেকে তেল কিনে কারের দিকে ফিরছিলো। পথিমধ্যে তারা মোটরসাইকেল আরোহী সাদবিন ওসমানের কাছে লিফ চায়। সাদবিন তাদের সাহায্যে ২ জনকে মোটর সাইকেলে তুলে কারের নিকট পৌছে দেয়। মোটর সাইকেল থেকে নামার সাথে সাথে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের ৩ জনকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ ফাড়ির ইনচার্জ হাফিজ মোঃ রায়হান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS