1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সড়ক দুর্ঘটনায় ওমানে ৭ বাংলাদেশি নিহত

  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০.৩২ পিএম
  • ১১১ Time View

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাত জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমিন সওদাগর, রকি, আরজু, বাবলু, সাহাবুদ্দিন, জুয়েল ও রনি। প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি জানিয়েছেন, তারা সাগরে মাছ ধরার কাজ শেষে বাসায় ফেরার পথে গাড়ির বেপরোয়া গাড়ির গতির কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ দুকুম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু এবং ২ নং ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।

স্বজনরা জানিয়েছেন, বুধবার বিকালে তারা খবর পেয়েছেন সাগরে মাছ ধরা শেষে মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়ি দুমড়েমুচড়ে যায়। এতে ঘনাস্থলেই সাত জনের মৃত্যু হয়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, ‘ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাত জন প্রবাসী মারা গেছেন বলে শুনেছি। এ বিষয়ে তাদের পরিবার প্রশাসনিক সহযোগিতার জন্য এলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করবো। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com