1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

৩০ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে এনভয় টেক্সটাইলস

  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২.৪০ পিএম
  • ৮৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বহুজাতিক ঋণদাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ৩০ মিলিয়ন ডলার ঋণ নেবে। এটি হবে বাংলাদেশের কোনো কোম্পানিকে দেওয়া এডিবির সাসটেনেবিলিটি-লিংকড ঋণ।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত এনভয় টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বৈঠকে ঋণ চুক্তি অনুমোদিত হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত ঋণের মেয়াদ হবে ৭ বছর। এর গ্রেস পিরিয়ড হবে ১৮ মাস। অর্থাৎ প্রথম ১৮ মাস পর্যন্ত কোম্পানিটিকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ডের পর থেকে ১২টি অর্ধবার্ষিক কিস্তির মাধ্যমে এ ঋণ পরিশোধ করা হবে।

এডিবি থেকে নেওয়া ঋণ মূলত কোম্পানিটির উৎপাদনক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে। এতে কোম্পানির বার্ষিক সূতা উৎপাদনক্ষমতা ৪ হাজার ৫৫০ টন বৃদ্ধি পাবে। ঋণের একাংশ দিয়ে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম বসানো হবে, যার উৎপাদনক্ষমতা হবে সাড়ে ৩ মেগাওয়াট। এছাড়া এর মাধ্যমে স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণের একাংশও পরিশোধ করা হবে।

এডিবির আলোচিত ঋণ ব্যবহারে এনভয় টেক্সটাইলসের কারখানার আধুনিকায়ন হবে এবং কোম্পানির মুনাফা বাড়বে বলে কোম্পানি আশা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com