1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০.২৮ পিএম
  • ৫৩ Time View

সিলেট প্রতিনিধি: গোটা সিলেট জুড়ে তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেটবাসী। রোদের তীব্রতায় পুরো সিলেট যেন এক আগুনের চুল্লি, সূর্য যেন দিগন্তে নয়, নেমে এসেছে মাথার ঠিক ওপরে। দিনের দাবদাহ আর তীব্র গরমে হাঁস-ফাঁস হয়ে উঠে গোটা জনপদ। প্রয়োজনের তাগিদে শহরের ব্যস্ত রাস্তা গুলোতে বের হওয়া মানুষ জন পড়েছেন বিপাকে। খুব প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হন নি। সবচেয়ে বেশি বিপাকে পড়েন দিন এনে দিন খাওয়া মানুষজন। মাথার ওপর আগুন ঝরানো রোদ, পায়ের নিচে ফুটন্ত পিচঢালা রাস্তা। এই দুয়ের মাঝে টিকে থাকার লড়াই চালিয়ে যান রিকশাচালক, শ্রমিক, পথচারীরা। এ গরম শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে তাদের জীবন ও জীবিকাও।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। তবে অনুভুত (ফিলস লাইক) ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়তে থাকে নগরী। প্রচন্ডে রোদে ভোগান্তি পোহান পথচারী ও দিনমজুর। দুপুরের দিকে নগরের রাস্তায় তুলনামুলক কম মানুষ দেখা গেছে। যানবাহন চলাচলও কিছুটা কম ছিলো।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, টানা কয়েক দিন ধরে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে। এই অবস্থা আরো দুয়েক দিন থাকতে পারে। আর বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকৃতিতে সাধারণত আশ্বিন মাস থেকেই শীতের আমেজ শুরু হওয়ার কথা। কিন্তু আশি^নের ১৫ দিন চলে গেলেও শীতের আগমন তো দূরের কথা গরম কমারইস কোনো নামস নেই। উল্টো মনে হচ্ছে চৈত্র-বৈশাখের দাবদাহ চলছে। অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পেড়েছে জনজীবন। সেপ্টেম্বও থেকে সিলেটে তাপমাত্রা কমতে শুরু করে। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কিছুই ঠিক থাকছেনা। তাই সামনের দিনগুলোতে তাপমাত্রা হৃাসের তেমন কোন আভাস দিতে পারছেনা  খোদ আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com