শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’ হাদী হত্যা মামলার পুন:তদন্ত পূর্বক আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

লভ্যাংশ ঘোষণা বঙ্গজের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩১ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২ পয়সা।

আগামী ১২ নভেম্বর সকাল ১০ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS