1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

ইসরায়েলের হামলায় গাজায় একদিনে ৬০ ফিলিস্তিনি নিহত

  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২.০৪ পিএম
  • ৭৮ Time View

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরা।

আল-ওয়েহদা স্ট্রিট, শাতি ক্যাম্প এবং নাসর পাড়াসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের পশ্চিমে আবাসিক রেমাল পাড়াতেও একটি হামলা হয়েছে। শুধুমাত্র গাজা সিটিতে প্রাণ হারিয়েছে ৩০ জন। ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে আছে আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয়রা। অ্যাম্বুলেন্সকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

জাতিসংঘে বিশ্বনেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও, নিন্দা-সমালোচনার তোয়াক্কা না করে ইসরায়েল গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে। সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালেও গাজায় মুহূর্তে মুহূর্তে বিমান হামলা চালানো হচ্ছে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনির মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com