1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

সিটি ব্যাংক খুলবে নতুন সহযোগী কোম্পানি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫৭ পিএম
  • ১০৭ Time View

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি নতুন একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) প্রতিষ্ঠা করবে। কোম্পানিটির নাম হবে- সিটি ক্রেডিট ব্যুরো।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পরিষদের ৬৮৮তম পর্ষদ সভায় সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধন কত হবে এবং সেটি ব্যাংকটির শতভাগ মালিকানার হবে কি-না সে সম্পর্কে কিছু জানা যায়নি। ব্যাংকটির প্রকাশিত একটি মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের প্রবৃদ্ধিকে সহায়তা দিয়ে যাওয়া। চূড়ান্ত অনুমোদন পেয়ে কার্যক্রম শুরু করলে সিটি ব্যাংক হবে দেশের প্রথম ব্যাংক যাদের একটি ক্রেডিট ব্যুরো থাকবে।

উল্লেখ, চলতি মাসে বাংলাদেশ ব্যাংক পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানকে ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠার প্রাথমিক অনুমতি দিয়েছে, যার মধ্যে সিটি ব্যাংকও রয়েছে। অপর প্রতিষ্ঠান দুটি হচ্ছে- মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের বিকাশ ক্রেডিট ব্যুরো, ক্রেডিট ইনফো বিডি, ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সইউনিয়ন। দেশে বেসরকারি খাতে ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠার অনুমতি এটিই প্রথম। বর্তমানে শুধু কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি বিভাগ রয়েছে, যার নাম ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)। এ বিভাগ দেশের সব তফসিলি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ঋণের তথ্য সংরক্ষণ করে। আইন অনুসারে, কোনো ব্যাংক্তি বা প্রতিষ্ঠান ঋণ খেলাপী হলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নতুন করে ঋণ সুবিধা পায় না। এ কারণে ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ সংক্রান্ত প্রতিবেদন ও ছাড়পত্র নিতে হয় সংশ্লিষ্ট ঋণদাতা প্রতিষ্ঠান তথা ব্যাংক ও এনবিএফআই কে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com