1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নৌকা বিরোধীদের স্থান আওয়ামীলীগে হবেনা!

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.৪৬ পিএম
  • ১৫১ Time View

উখিয়া প্রতিনিধি:নৌকা বিরোধীদের স্থান আওয়ামীলীগে হবে না বলে জানিয়েছেন উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের প্রধান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরী।


তিনি বলেন, যত বাধায় আসুক কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। প্রয়োজনে জীবন দেবেন, তারপরও কোন অন্যায়ের সাথে আপোষ করবেন না।
শনিবার(১৪ মে) সকালে তিনি হলদিয়া সাংগঠনিক টিমের কতিপয় সদস্যের বিরুদ্ধে নৌকার বিপক্ষে কাজ করার উপযোগ উঠায় হলদিয়া সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করেন।

এসময় রাজা শাহ আলম চৌধুরীর বক্তব্যে উজ্জীবিত নেতাকর্মীরা মুহ মুহ করতালি ও শ্লোগান দিয়ে উচ্ছাস প্রকাশ করেন। হলদিয়াপালং ১নং ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলরদের তালিকা যাচাই-বাছাই ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শনিবার সকাল ১১টায় মরিচ্যা আদর্শ কমিউনিটি সেন্টার হলরুমে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিমের সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইউনুস বাঙালী, উখিয়া টেকনাফের সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, কবি আদিল উদ্দিন চৌধুরী সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক ফজল করিম সিকদারসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com