1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

অতিরিক্ত গরমে আকাশ থেকে পরে যাচ্ছে পাখিরা

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.০৭ পিএম
  • ১৪১ Time View

পশ্চিম ভারতে টানা তিনমাস ধরে অব্যাহত হিটওয়েভ বা তাপদাহ এবং তাপমাত্রা অনবরত বৃদ্ধি পাবার ফলে ক্লান্তি এবং ডিহাইড্রেশনে আকাশ থেকে পরে যাচ্ছে পাখিরা।

জানা গেছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে কয়েক সপ্তাহ ধরে গড় তাপমাত্রা ৪০ডিগ্রী সেলসিয়াসের উপরে রয়েছে এবং একই রাজ্যের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৬ ডিগ্রী সেলসিয়াস ছুয়েছে। আর এই অত্যাধিক তাপমাত্রা সহ্য করতে  না পেরে অসুস্থ হয়ে আকাশ থেকে পরে যাচ্ছে অনেক পাখি। উদ্ধারকারীরা প্রতিদিন আকাশ থেকে পড়ে যাওয়া এসব পাখিদের উদ্ধারের কাজ করে যাচ্ছেন।

খবর ইন্ডিপেনডেন্টের।

এছাড়াও, প্রাণীদের উপর প্রচণ্ড উত্তাপের প্রভাবের পাশাপাশি রাজ্যটির বেশ কিছু অঞ্চলে অরিতিক্ত তাপমাত্রার ফলে অসুস্থ হয়ে পড়ছেন সেখানকার বাসিন্দারা। বাড়ছে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশন সহ নানা ধরণের রোগের প্রভাব। তাপমাত্রা জনিত অসুস্থ রোগীদের জন্য বেশ কিছু হাসপাতালে নেয়া হয়েছে বিশেষ ব্যাবস্থা।

অন্যদিকে গুজরাটের অলাভজনক জীবদয়া চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি পশু হাসপাতালে কর্মরত উদ্ধারকারীদের মতে পশ্চিম ভারতে এই বছরের উচ্চ তাপমাত্রার প্রভাব “সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বাজেগুলোর একটি”। এর ফলে পাখি ও অন্যান্য প্রাণীদের অবস্থার উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে৷

জীবদয়া চ্যারিটেবল ট্রাস্টটির সাথে যুক্ত মনোজ ভাবসার নামের এক ব্যাক্তি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, “অঞ্চলটিতে উদ্ধার করা প্রয়োজন এমন পাখির সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে”। তিনি গুজরাটের ট্রাস্টটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং এক দশকেরও বেশি সময় ধরে পাখিদের উদ্ধার করছেন।

সেচ্ছাসেবীরা এই পাখিগুলিকে তুলে নিয়ে ট্রাস্ট পরিচালিত হাসপাতালে নিয়ে যাচ্ছেন, যেখানে পাখিগুলোকে সিরিঞ্জ ব্যবহার করে তাদের পানি পান করানো এবং মাল্টি-ভিটামিন ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে তাৎক্ষণিক যত্ন প্রদান করা হচ্ছে।

এই বছর ভারত ও পাকিস্তানে খুব দ্রুতই চরম গরম বা তাপপ্রবাহ শুরু হয়েছে, যা এতোটাই দ্রুত যে অতিরিক্ত তাপমাত্রার প্রথম প্রভাব মার্চের শুরুর দিকে রেকর্ড করা হয়েছিল, যেখানে উপমহাদেশে তাপপ্রবাহ সাধারণত মে মাসে বা কিছু ক্ষেত্রে এপ্রিল মাসে রিপোর্ট করা হয়।

যদিও বিশ্লেষকেরা মনে করেন তাপপ্রবাহের ধরণে এই পরিবর্তন বিভিন্ন কারণে শক্তিশালী এবং দীর্ঘতর হচ্ছে, এই চরম আবহাওয়াজনিত বিপর্যয়ের অন্তর্নিহিত কারণ হল জলবায়ু পরিবর্তন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com