1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

শেয়ার কারসাজির দায়ে আবুল খায়ের হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক ও মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসি

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৬ পিএম
  • ৯১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে বহুল আলোচিত-সমালোচিত বিনিয়োগকারী ও সরকারী কর্মকর্তা আবুল খায়ের হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে চিঠি দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আবুল খায়ের হিরু অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার বিরুদ্ধে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিএসইসির গঠিত তদন্ত কমিটি। এ অবস্থায় আবুল খায়ের ও তার সহযোগীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচিত অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং সরকারি কর্মচারি হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করার জন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠাবে বিএসইসি।

একই শেয়ারের লেনদেন কারসাজিতে সংশ্লিষ্টতার থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর জড়িত কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় আজকের সভায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com