1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

কাতারে ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০২ পিএম
  • ৮৩ Time View

১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ খান বলেন, আমরা গতকাল ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে বর্বর হামলা চালিয়ে  কাতারের দোহাতে ৫ জন নিরীহ মানুষকে হত্যা ও ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আহত ও নিহতদের প্রতি গভির শোক প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এই হামলা আন্তর্জাতিক আইন, কাতারের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক নিয়মনীতি, জাতিসংঘ সনদসহ মানবাধিকারেরও চরম লংঘন। এই নৃশংস হামলা শুধু কাতারের ভৌগোলিক অখণ্ডতার ওপর আগ্রাসন নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বকে ধ্বংস করার নগ্ন চেষ্টা। আমরা জোর দাবি করছি-জাতিসংঘ অবিলম্বে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন ও কাতারের সার্বভৌমত্ব রক্ষা এবং হামলায় নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা হোক। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই আগ্রাসনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুক।

মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী বলেন, আমরা বিশ্বাস করি, কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। ইসরায়েলের এই অন্যায় ও আগ্রাসন বন্ধ এবং অবিলম্বে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com