1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

বিনিয়োগকারীদের সামাজিক প্ল্যাটফর্মের প্রতারকদের থেকে সতর্ক করলো ডিএসই

  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২.৪৭ পিএম
  • ৫৭ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হোয়াটসঅ্যাপ ভিত্তিক লোভনীয় অফার থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার (০৭ সেপ্টেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এ সতর্কতাঁর কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সরকার, বিএসইসি, ডিএসই ও অন্যান্য স্টেকহোল্ডারদের ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মতৎপরতায় পুঁজিবাজার তার নিজস্ব গতি ফিরে পেয়েছে৷ একটি গতিশীল বাজারকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক শ্রেণীর কারসাজি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপকে বেছে নিয়েছে৷

কিছু দিন আগে ডিএসইর নাম, ঠিকানা, লোগো ব্যবহার করে হোয়াটঅ্যাপ গ্রুপ-এর মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে ছিল৷  ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে রেগুলেটর, সকল ব্রোকাজের হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে অবগত করেছে এবং বিনিয়োগকারীদের সচেতনতার লক্ষ্যে সংবাদ সম্মেলনও করা হয়েছে৷ এমনকি ডিএসইর ওয়েবব্যানারেও এই ধরনের প্রতারণা থেকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে৷ এছাড়াও ক্ষিলক্ষেত থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে, র‍্যাবকেও অবহিত করা হয়েছে এবং সক্রিয় প্রতারক চক্রকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনার ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় দর বৃদ্ধির লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে৷ যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দণ্ডনীয় অপরাধ। এই ধরনের প্রতারক চক্রের লোভনীয় অফার থেকে সতর্ক থাকুন। অসাধু চক্রের পাল্লায় পরে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হবেন না৷ তাই সবসময় প্রতারণা থেকে সতর্ক থাকুন এবং জেনে ও বুঝে বিনিয়োগ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com