1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

পরকিয়ার জের ধরে সিলেটের গোলাপগঞ্জে যুবদল নেতা খুন

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১২.৫২ পিএম
  • ৫৯ Time View

সিলেট প্রতিনিধি : পরকিয়ার জের ধরে সিলেটের গোলাপগঞ্জ কদম কাছের তলায় যুবদল নেতা খুন হয়েছেন। সূত্রে জানা যায়, ফেইসবুকে পরকিয়ার পোস্টের জেরে ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ( ৯ আগষ্ট ২০২৫ইং) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদম গাছের তলে এ ঘটনাটি ঘটে। নিহত রাজু আহমদ আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।

জানা যায়, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে নারী ঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি  পোস্ট করেছেন। রনি হোসাইন তার সর্বশেষ ফেইবুক পোস্টে লেখেন, “এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেক জনের বিবাহিত বউ নিয়ে হোটেলে- হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে এর প্রতিবাদ করে ছিলাম এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে”। এই পোস্টে তিনি শেখ রাজুর সাথে একজন মহিলার ছবি জুড়ে দেন। এর আগেও নিহত রনি হোসাইন বিষয়টি নিয়ে আরো কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হত্যাকান্ডটি হতে পারে বলে স্থানীয়রা জানান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com