1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সিলেটের জকিগঞ্জ ৮ গ্রাম থেকে নিখোজ এক বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮.৩৪ পিএম
  • ৮১ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটে শুক্রবার রাতে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো মাহমুদ আলী (৬৫)। শনিবার (২ আগস্ট) দুপুরের দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহমুদ আলী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বাদ জুম’আ তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।

শনিবার সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানক্ষেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। লাশের পাশে তার ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। এরপর মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশটি সনাক্ত করেন।

এ ঘটনায় গ্রামজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকান্ড হওয়ার আলামত রয়েছে।
ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com