1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষার্থী মাকিন আর নেই

  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪.৩৭ পিএম
  • ৭৮ Time View

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও শিক্ষার্থী মৃত্যু হয়েছে। ১৩ বছর বয়সি মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা শিশুটি। আবাসিক অফিসার ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আইমান (১০) নামে আরেক শিক্ষার্থী মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ জন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।

মাইলস্টোন ট্র্যাজেডির পর দিন আইএসপিআরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ৩১ জনের মৃত্যুর তথ্য দেয়া হয়। সেই হিসাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬ হলেও, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে তথ্যগত ঘাটতির কথা জানিয়ে হালনাগাদ করা রিপোর্টে ৩৩ জন নিহতের কথা উল্লেখ করা হয়েছে।

গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com