শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

ইরানে মার্কিনি হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইরানে মার্কিন সাম্রাজ্যবাদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান  সংবাদপত্রে প্ররিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত কয়েকদিন ধরে মার্কিনি মদতে জায়নবাদী ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে আসছে। আমেরিকাসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী অপশক্তি এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে যুক্ত তা সরাসরি স্বীকার না করলেও ট্রাম্পের কথায় যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল।

নেতৃদ্বয় বলেন, আমেরিকাসহ সমগ্র পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সহায়তায়ও ইসরায়েল যখন পেরে উঠছিল না, তখন যতটুকু মুখোশের আড়ালে ছিল তা থেকেও বেরিয়ে এসে বরাবরের মতো সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা সরাসরি ইরানে হামলা শুরু করেছে। এতে করে স্পষ্ট হচ্ছে আমেরিকা ও তার মিত্ররা কতটা বেপরোয়া ও বিধ্বংসী হয়ে উঠেছে। যা বিশ্ব শান্তি ও সভ্যতার জন্য আরও বড়ো ধরনের অশনি সংকেত এবং বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি।

নেতৃদ্বয় আরও বলেন, আমরা দেখছি বিশ্বের বিবেকবান মানুষ প্রতিবাদে যখন সোচ্চার তখন আমাদের সরকারের নীরবতা তাদের শ্রেণীচরিত্র ও সাম্রাজ্যবাদী তোষণ নীতিকে আরও পরিষ্কার করে তুলেছে আমরা সরকারের এহেন আচরণের নিন্দা জানাই।

নেতৃদ্বয় আরও বলেন, বিশ্ব শান্তি ও সভ্যতা বিরোধী যুদ্ধ সহ সাম্রাজ্যবাদী সকল বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ ও বিশ্বের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS