বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Price Sensitive Information of Nitol Insurance PLC পাহাড় থেকে সমতল, অসহায় মানুষের পাশে মামুনী চাকমা সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায়

ছাত্রলীগ নেতাকে গণপিটুনি থেকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলি, ব্যবসায়ী মামুন নিহত

শাকিল আহম্মেদ
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮৭ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে স্থানীয় ছাত্রদল, যুবদলসহ জনতার গণপিটুনি থেকে ছাড়িয়ে নিতে গুলিবর্ষণ করেন অপর পক্ষের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এলাকাবাসী ছাত্রলীগ নেতাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। 

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ১১ জুন সকালে ব্যবসায়ী মামুন মারা যাওয়ায় খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) লিয়াকত আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভুলতা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিলেন। গতকাল বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজনসহ এলাকাবাসী তাকে আটক করেন। খবর পেয়ে ছাত্রদল নেতা জাইদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবর্ষণের পর এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যান বাবু। উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দিয়ে রূপগঞ্জ থানা-পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS