1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

মাধবপুর ঘর থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫, ১০.৫৫ পিএম
  • ৮২ Time View

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিল্লুর রহমান নামের এক ব্যবসায়ীকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। নিহত জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে। জানা গেছে, রোববার দিবাগত রাত ২টায় প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তোলেন। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করেন জাহাঙ্গীর। উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর।

একটি সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর জিল্লুরের চাচাতো ভাই। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে থাকা একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেন জিল্লুর রহমান। এরপর থেকেই জিল্লুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার ও জাহাঙ্গীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com