1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

বীরগঞ্জে শ্যামলী কোচের ধাক্কায় অটো চালক নিহত, আহত-১

  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯.২৬ এএম
  • ১৫১ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা হতে পঞ্চগড় গামী শ্যামলী পরিবহন কোচের ধাক্কায় ব্যাটারি চালিত অটো চালক মোস্তফা (৫০) নিহত হয়েছে। এ সময় দক্ষিণ সুজালপুর গ্রামের সোহেল রানার ছেলে মুন্না (১৭) নামে একজন যাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

২২মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটো চালক মোস্তফা উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানান ঢাকা মেট্রো-গ- ১৫-১৭৫৯ নম্বর শ্যামলী পরিবহন কোচটি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে বীরগঞ্জ প্রেসক্লাবের সামনে অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে চালক মোস্তফা ও যাত্রী মুন্না রাস্তায় মুমুর্ষ অবস্থায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যায়।

গাড়ীর চালক গাইবান্ধা জেলার পলাশবাড়ীর বাসিন্দা ড্রাইভার লাল বেপারীর ছেলে বেলাল এবং গাড়ীটি দ্রুত পালিয়ে গিয়ে ঠাকুরগায়ে রয়েছে বলে জানা গেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিহর্বিভাগে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com