1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

গাইবান্ধায় ১ টন চালসহ ডিলার আটক

  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫, ৩.৫৪ পিএম
  • ৯৯ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে গোডাউনে মজুদ রেখে বিক্রির সময় ডিলার আফজাল হোসেনকে এক টন চালসহ জনগণ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এ ঘটনা ঘটে। 

বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোনারপাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আফজাল হোসেন দীর্ঘদিন থেকে বোনারপাড়া কলেজের সামনে গোডাউনে রেখে চাল বিতরণ করতেন কার্ডধারীদের মধ্যে । কিন্তু বেশ কিছুদিন ধরে ওই ডিলার উপকারভোগীদের মধ্যে চাল কম বিতরণ করে গোডাউনে মজুত করছিলেন। আজ মঙ্গলবার দুপুরে ডিলার আফজাল হোসেন এক টন ( ১ হাজার কেজি) চাল বিক্রির জন্য ভ্যানে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে চালসহ আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তা এসে চাল উদ্ধার ও ডিলার আফজাল হোসেনকে আটক করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, ‘‘আজকে তার গুদাম বন্ধ ছিল। অথচ গুদাম থেকে এক হাজার কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় জনগণ হাতেনাতে আটক করে পুলিশ এবং আমাদের খবর দেয়। এরপর সেখানে গিয়ে চাল জব্দ করা হয় এবং ডিলারকে আটক করা হয়। এ ঘটনায় খাদ্য বিভাগ থেকে মামলা করা হবে।’’ 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খাদ্য বিভাগের কর্মকর্তারা অভিযোগ দিলে মামলা নেয়া হবে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com