1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী

  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ১০.১০ পিএম
  • ৭৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মানবিক করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পাদন করে রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য নিবেদিত থাকা দলগুলোকে নিবন্ধন দিয়ে নির্বাচন দিন-জনগণকে সহিংসতা থেকে মুক্তি দিন। ১৯ মে বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মানবিক করিডর বা বন্দর লিজ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ফ্যাসিস্টকে বিদায় করে রাজপথে আবার নতুন ফ্যাসিস্টদেরকে কালো কার্ড দেখাতে হচ্ছে। ছাত্রদের সরকার খ্যাত বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ প্রায় সকল উপদেষ্টাই ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে ‘মানবিক করিডর বা  বন্দর লিজ দেয়ার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার না হয়েও এই সরকার এক প্রকার জোর করেই নিয়ে প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক চিন্তা থেকে সরে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com