রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুমিল্লা তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার কুমিল্লা তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক-২ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা জাহাঙ্গীরনগরে নাজমুল হুদা হিমেলের গণসংযোগ ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র ওয়ালটনের এআই, আইওটি সমৃদ্ধ বিশ্বের সর্বোচ্চ ফিচারযুক্ত এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন এসএমই খাতে ৩৬০ ডিগ্রি অর্থায়নে জোরদারে বিজট্রেড ভেঞ্চারসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি পেশ ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর নির্বাচন ও গণভোটে নিরাপত্তায় আজ থেকে মাঠে সেনাবাহিনী নির্বাচন ঘিরে সারা দেশে যান চলাচলে অস্থায়ী বিধিনিষেধ

৮শ’ কোটি টাকা প্রতারকচক্রের গ্রেফতার দাবি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নাজরান ফিসারীজ এন্ড এগ্রো বিডি লিমিটেডের ১৫ হাজার বিনিয়োগকারীর ৮০০ কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধান মোশাররফ হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট সকলের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা।

১৮ মে রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাজরান ফিসারীজ এন্ড এগ্রো বিডি লিমিটেডের ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী পুঁজি উদ্ধার আন্দোলন ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সভাপতি মিজানুর রহমান বলেন, নাজরান ফিসারীজ এন্ড এগ্রো বিডি লিমিটেডের মোশাররফ হোসেন মৃধা ও তার সহচররা ১৫ হাজার বিনিয়োগকারীর ৮০০ (আট শত) কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছেন। আমরা বিনিয়োগকারীরা টাকা ফেরত পেতে এবং আসামিদের দ্রুত গ্রেফতাতের দাবী জানায়।

কোম্পানির অধিকাংশ বিনিয়োগকারীই সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাদের চাকরির কষ্টের সমুদয় পেনশনের ও জমাকৃত টাকা বিনিয়োগ করেছিলেন এই কোম্পানিতে। বিনিয়োগকারীর মধ্যে কিছু অত্যন্ত দরিদ্র্য শ্রেনীর মানুষও আছে। আসামিরা সুদ মুক্ত হালাল রুজির স্বপ্ন দেখিয়ে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করেন। বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি মাওলানা হাবিবুল্লাহ আজহারীকে তাদের এ প্রতারণার কাজে নিয়োগ দিয়েছিলেন। সরলমনা বিভিন্ন বাহিনীর মানুষ ও বেসামরিক লোকজন তাদের প্রতারণার ফাঁদে পরে আজ জীবনের সমুদয় সঞ্চিত টাকা বিনিয়োগ করে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু আসামিরা এখনও গ্রেফতার হয়নি এবং ধরাছোঁয়ার বাহিরে।

আমরা দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানায় এবং আমাদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি ফেরত চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS