1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

সাউথ এশিয়া সিনে গোল্ড স্টার অ্যাওয়ার্ড পেলেন: মঞ্জুর হোসেন ঈসা

  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৭.৫০ পিএম
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৬ মে ২০২৫ (শুক্রবার) আজ বিকেল ৩.৩০ টায় বাংলামটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রের হল নম্বর ১০৩-এ সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে ও সুন্দরবন সাহিত্য পরিষদের পরিচালনায় অনুষ্ঠিত হলো “সাহিত্য হোক সার্বজনীন” শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী মহাসচিব-বিএফইউজে ও কুমিল্লার সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সহিদ উল্লাহ মিয়াজী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীয়মান তরুণ কবি ও সাহিত্যিক জামান মুন্না, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন খান, সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা নার্গিস আসমা, সুন্দরবন সাহিত্য পরিষদ (ইতালি) সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন জামাল, কবি ও উদ্যোক্তা জিন্নাত আরা ইফা, কবি ও সংগঠক ইমামুল ইসলাম রানা, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাসুম, এবং মানবাধিকার সংগঠক ও সুন্দরবন সাহিত্য পরিষদের মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও লেখক, সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা পুষ্পেন রায়। স্বাগত বক্তব্য রাখেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের মহাসচিব ও চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস্ কাজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতিকার, কবি ও সুন্দরবন সাহিত্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান গাজী আব্দুল আলীম। সমগ্র অনুষ্ঠানের সমন্বয় ও আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠাতা পরিচালক আজগর হোসেন। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে নৃত্য, গান, কবিতা ও ছড়ার পরিবেশনা ছিল চোখে পড়ার মতো, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।শিশুদের মাঝে কবি,লেখক ও ছড়াকারদের লেখা বই উপহার দেওয়া হয়।  এছাড়াও মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “সাউথ এশিয়া সাহিত্য সিনে গোল্ড স্টার স্মারক সম্মাননা” প্রদান করা হয় মানবতার ফেরিওয়ালা মো. মঞ্জুর হোসেন ঈসাসহ ৩০ জন কবি ও সংগঠকদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com