1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার

  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৭.২৬ পিএম
  • ৬১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ১২ মে প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের মানুষকে আবারো ফ্যাসিস্ট শাসনামলকে স্মরণ করিয়ে দিচ্ছে। কারণ, ফ্যাসিস্ট আমলেও এভাবে জনগণের কথা না ভেবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ইন্ধন যোগানো হয়েছে।

যদি দেশে এভাবে দ্রব্যমূল্য বাড়তে থাকে, দুর্নীতি চলতে থাকে, সাধারণ মানুষের কথা না ভেবে যেখানে সেখানে রাস্তা-ঘাট আটকে দিয়ে সমাবেশ করা হয়, তাহলে সাধারণ মানুষ আবারো নিরুপায় হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। শান্তিতে নোবেল বিজয়ী একজন বরেণ্য ব্যক্তির পরিচালিত দেশে সবার আগে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়া যেমন জরুরী, তেমনই জরুরী রাজনৈতিক অস্থিরতা কমিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আর এই কাজগুলো করা না হলে অতিতের মত আবারো রাজপথে নামবে বারো বছর ধরে জনদাবি বাস্তবায়নের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি।

বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, আমরা স্পষ্ট করতে চাই- মঞ্চ- মোর্চা-মহাজোট বা যুগপৎ-এর আন্দোলনে বিশ্বাসী নয় নতুনধারা বাংলাদেশ এনডিবি। যে কারণে যেখানে সেখানে, যার তার সাথে গিয়ে আমরা রাজনৈতিক কথা বলতে পারি না। নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত আজ ও আগামীতেও আলাদাভাবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা বলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com