1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে যা বললেন সিইসি

  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৪.৫৬ পিএম
  • ৬৩ Time View

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এখন দলটির নিবন্ধন বাতিল করার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই নির্বাচন কমিশন এই দেশের জন্য কাজ করে। এ বিষয়ে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। যখন আকাশে সূর্য উঠে যাবে, পরিষ্কার দেখতে পারবেন।

আজ সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, এখনও গেজেট আমাদের হাতে এসে পৌঁছায়নি। অফিশিয়াল ডকুমেন্টস হাতে আসার পর আলোচনা করে সিদ্ধান্ত নেব।

যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, গত তিন নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেনি। এবার আসার জন্য উনারা আগ্রহী। আমরা স্বাগত জানিয়েছি, বলেছি, অভিজ্ঞতা যাদেরই আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যারাই কাজ করে, তাদের আমরা উৎসাহিত করি।

সিইসি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্টার সেন্টার কথা বলেছে। উনারা জানালেন, সবাই এই ইসির প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছে। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন তারা জানতে চেয়েছে। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যে ওয়াদা করেছি তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টারের প্রতিনিধি দলের প্রধান জোনাথন স্টোনস্ট্রিট বলেন, আমাদের প্রতিনিধি দল নির্বাচন পূর্ববর্তী মূল্যায়নের জন্য অংশীজনদের সঙ্গে বৈঠক করছি। তার অংশ হিসেবে আজ সিইসির সঙ্গে আমাদের প্রতিনিধি দল বৈঠক করেছে। আমরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্বের সঙ্গে নিয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com