1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

রানীশংকৈল সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৩.৫৭ পিএম
  • ১১৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতের ভেতরে প্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (৭ মে) ভোরে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২৫০ গজ ভারতের অভ্যন্তরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেলপুকুর গ্রামের বাসিন্দা মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার বাসিন্দা হামিদুল ইসলাম (৩০) ও একই এলাকার বাসিন্দা শামীম (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্র জানায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ঘটনার পরপরই আমরা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকেলে তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আটক ৩ জনকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।

তানজীর আহমেদ আরও জানান, বিজিবি ইতোমধ্যেই আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে স্থানীয়ভাবে কাজ শুরু করেছে এবং ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com