1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরী‘আহ পরিপালনে অঙ্গীকার আরও দৃঢ়: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস

হাতীবান্ধায় “দশ টাকার খাবার

  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫, ৩.৩০ পিএম
  • ৩৪৮ Time View

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস কালী মোহন তফশিলি উচ্চ বিদ্যালয়ে “দশ টাকার খাবার” এর ক্যান্টিন উদ্বোধন।

রবিবার  দুপুরে “দশ টাকার খাবার” কন্টিনটি উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার সাঁজোয়াল।

এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৬৫ জন। দুপুরে ১০ টাকায় খাবার পেয়ে খুশি শিক্ষার্থীরা। ১০ টাকার ক্যান্টিন চালু হওয়াতে ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

দশম শ্রেনীর শিক্ষার্থী পুর্নিমা বলেন,দশ টাকায় দুপুরের খাবার খাওয়ানেতে আমরা আনন্দিত, আর আশা করছি ভবিষ্যতে এটি আরো বড় হবে,এই ক্যান্টিন টি আমাদের স্বপ্ন ছিল।

নবম শ্রেনীর আর একজন শিক্ষার্থী বলেন,দশ টাকায় এত সুস্বাদু খাবার কল্পনাও করা যায়না,এই ক্যান্টিনটি চালু হওয়াতে আমাদের আর বাইরে খেতে হবে না।স্যার দের কে ধন্যবাদ জানাই এই রকম সুন্দর খাবার একটি পরিবেশ করে দেওয়ার জন্য।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার সাঁজোয়াল বলেন,এখানকার অধিকাংশ মানুষেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। শিক্ষার্থীরা সকালে বের হওয়ার সময় অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন না। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে “দশ টাকার খাবার” নামে এ ক্যান্টিন চালু করি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com