1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা ৪ জনের মধ্যে ২ আরোহীর মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ১০.২৩ এএম
  • ৯৫ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা চার জনের মধ্যে দুই আরোহীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

দুর্ঘটনায় দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত দুই জনসহ এক মোটরসাইকেলে চার যুবক পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুজন। মোটরসাইকেলে থাকা অপর দুই যুবককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

নিহত দুজন হলেন- উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবন (২০) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে কৌশিক (২১)। আহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুল মিয়ার ছেলে তৌহিদ (২৩)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com