1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

মহান মে দিবস উপলক্ষে সকাল ৯ টায় র‌্যালি বের করলো

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫.৩০ পিএম
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর ডেকোরেটর ও কমিউনিটি সেন্টার জাতীয়তাবাদী শ্রমিক দল ১ মে ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯ টায় জাতীয় ক্রীড়া পরিষদের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত ঢাকা মহানগর ডেকোরেটর ও কমিউনিটি সেন্টার জাতীয়তাবাদী শ্রমিক দল এর নেতৃবৃন্দ র‌্যারি বের করেছে। র‌্যালির নেতৃত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন কালু, সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা,গর্জো’র প্রধান সৈয়দ লিটু, জাতীয় জনতা ফোরাম এর সভাপতি অলিদ তালুকদার সিদ্দিকী,  সংগঠনের  রোমান,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার মিয়া, কোষাধ্যক্ষ জিকু মোল্লা, সংগঠনের নেতা ওমর ফারুক চঞ্চল, আব্দুল আল নোমান, মো. রহুল আমীন, এনামুল হোসেন, সামছুসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বছরের পর বছর বঞ্চিত রয়েছি। আমাদের প্রতিদিনের হাজিরা মাত্র আড়াইশো টাকা দেওয়া হয়। অথচ একই কাজ করে ইভেন্ট ম্যানেজমেন্টের সদস্যরা ১৫০০ টাকা থেকে ২০০০ হাজার টাকা পায়। আমরা আশা করবো আমাদের প্রত্যেকে নূন্যতম হাজিরা এক হাজার টাকা করা হবে। আমাদের কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা করার জন্য কোন ফান্ড নেই। রাষ্ট্রীয়ভাবে আমরা কোন সহযোগিতা পাই না। অথচ আমরা প্রত্যেকেই শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছি। একজন শ্রমিকের অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা আশা করবো যারা আমাদেরকে দীর্ঘদিন বঞ্চিত করছেন তারা আমাদের প্রতি সদয় হবেন। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ৫০ হাজার সদস্যদের নিয়ে ঢাকা মহানগর ডেকোরেটর ও কমিউনিটি সেন্টার জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রম মন্ত্রণালয়ের অধিন থেকে রেজিষ্ট্রি করবো। আশা করি আমাদের পাশে সবাই থাকবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com