বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার চানমনি পাড়া গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চানমনি পাড়া গ্রামের এক নারী তার ছেলেকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোগলটুলা গ্রামের এক ব্যক্তি ওই নারীর দিকে তাকান। এটি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে ঝগড়া বাঁধে। পরে ওই ব্যক্তির পক্ষ নিয়ে মোগলটুলা গ্রামবাসী চানমনি পাড়া গ্রামে ওই নারীর বাড়িতে হামলা করতে যায়। এ সময় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইউএনও মোশাররফ হোসেন এবং সরাইল থানার ওসি মোহাম্মদ রফিকুল হাসানসহ ২০ জন আহত হন।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, মাস দুয়েক আগে মোবাইল ফোনের চার্জার কিনা নিয়ে সংঘর্ষের ঘটনায় চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় তারা ফের সংঘর্ষে জড়ায়। তবে কী কারণে তারা আবারও সংঘর্ষে জড়িয়েছে এবং কারা নেতৃত্বে ছিল তা তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে ওই গ্রামের লোকজন গা ঢাকা দিয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS