বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পাশে মিলল যুবকের মরদেহ

মামুন মোল্যা
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪১ Time View

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পাশ থেকে রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পাস থেকে রফিকুলের মরদেহটি উদ্ধার করা হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখ, পিকুল শেখ এবং মিলন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার (১১ এপ্রিল) এই বিরোধের জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রিকাইল শেখ, পিকুল শেখের গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন।

পরে এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।এর কিছু দিন পর কালিয়া থানায় মিলন মোল্লা গ্রুপের ফাতেমা বেগম বাদি হয়ে অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাটের একটি মামলা করেন। তার দুইদিন পর মঙ্গলবার সকালে ফাতেমা বেগমের ছোট ছেলে রফিকুল ইসলামের পা বাঁধা মরদেহ দেখতে পায় প্রতিপক্ষ রিকাইল শেখের বাড়ির পাশে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। নিহতের স্ত্রী ওযুফা বেগম (৩২) মেয়ে খাদিজা খাতুন (১৩) মা ফাতেমা বেগম (৬০) দের দাবী রিকাইল শেখ, পিকুল শেখ, এবং সাইদ মোল্লা সহ ১৫/২০ জন মিলে জঘন্য ভাবে হত্যা করেছে রফিকুলকে, তাই এই হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁশি চাই আমরা। কালিয়া থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS