1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে আ.লীগ সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান আতিক আটক

  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬.৩৩ পিএম
  • ১২৫ Time View
Oplus_131072

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার (২৮-এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সমন্বয় সভায় যোগদান করতে গেলে পুলিশ তাকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করে। তাকে আটকের সংবাদে মাধবপুরে বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষমবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আতিকের নেতৃত্ব ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারিসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com