1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য: লায়ন গনি মিয়া বাবুল

  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১০.২৯ পিএম
  • ৬৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও সফলতার জন্যে পারস্পারিক সহযোগিতা, অকৃত্রিম ভালোবাসা ও ইতিবাচক ভাবনা অপরিহার্য। এসকল গুণাবলি অর্জন, বিকশিত ও প্রসারিত করতে নান্দনিক সাহিত্য চর্চা বাড়াতে হবে।

লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২৬ এপ্রিল (শনিবার) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত “প্রিয়তমা” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,  একজন পুরুষের  কাজের প্রেরণা ও শক্তির উৎস তার প্রিয়তমা। অনুরূপভাবে একজন নারীর সফলতার পেছনেও তার প্রিয়তম  মানুষ  অনুপ্রেরণা ও শক্তি জোগায়। তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে দেশীয় ও নান্দনিক সংস্কৃতি প্রসারিত করতে হবে। শিশুদেরকে দেশীয় সংস্কৃতির আলোকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে। লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবি রলি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বসেরা কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম। লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মোস্তফা হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত। সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ ছাড়াও দেশের শতাধিক কবি-সাহিত্যিক সঙ্গীত শিল্পী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com