1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে ঢাবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুভেচ্ছা জানান

  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৫.১৩ পিএম
  • ৪৮ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ২৭ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম সমিতি-ঢাকার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ হলের সভাপতি নাসির উদ্দিন শাওনের নেতৃত্বে ঢাকায় অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে চট্টগ্রাম সমিতি-ঢাকার নবনির্বাচিত আহ্বায়ক ৯০’র ছাত্রনেতা এম এ হাশেম রাজু বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী খুনি দোসরদের কুক্ষিগত থাকার কারণে চট্টগ্রাম সমিতি বৃহত্তর চট্টগ্রামের ছাত্রছাত্রীদের কল্যাণে কোন ভূমিকা রাখতে পারেনি। উল্টো ফ্যাসিবাদীরা সমিতিকে লুটেপুটে খেয়েছে। ফ্যাসিবাদ মুক্ত চট্টগ্রাম সমিতি ঢাকায় অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্ত খরচ বহন করবে।

সমিতির সদস্য সচিব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. ফরিদ উদ্দিন খান বলেন, চট্টগ্রাম সমিতির ভবনকে যুগযুগ ধরে আওয়ামী কার্যালয় বানিয়ে সেখানে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের জন্ম-মৃত্যু দিবস পালন করে কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে। কিন্তু ঢাকায় অবস্থানরত বৃহত্তর চট্টগ্রামের হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ায়নি। বছরে শুধু একটি মেজবানের আয়োজন করে কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে আত্মসাৎ করা হয়েছে। আগামী দিনে কোন ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের জায়গা এই চট্টগ্রাম সমিতিতে হবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি-ঢাকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ মুসা খান, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিজান, এ্যাড. আব্দুল মান্নান, এ্যাড. নাজিম উদ্দিন, সমন্বয়ক মোহাম্মদ মুবিনুল ইসলাম, যুগ্ম সচিব মনজুর মোর্শেদ মামুন, সদস্য নাছির উদ্দিন, শাহজাহান মন্টু, এ্যাড. মাসুদ উল আলম চৌধুরী, মোঃ ইসমাঈল, আবু তৈয়ব হাবিলদার, জালাল আহমেদ, এস এম ফরিদ, আব্দুর রহমান রাসেল, মোস্তফা আল ইহযায প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com