বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে ‘পালালেন’ ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩১ Time View

নিজস্ব প্রতিবেদক: ভুয়া রশিদের মাধ্যমে গ্রাহকদের ৩ কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া শাখার শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শহিদুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাহকরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. আলাউদ্দিন মোল্লা বলেন, আমি দোহারের বিলাশপুরের সাবেক চেয়ারম্যান ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ৩ ফেব্রুয়ারি আমার মালিকানাধীন মেসার্স লাকী এন্টারপ্রাইজের পুরোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজ নিতে শাহজালাল ইসলামী ব্যাংক জয়পাড়া শাখায় গেলে তৎকালীন ব্যবস্থাপক শহিদুল ইসলাম আমাকে জানান অ্যাকাউন্টটি বন্ধ। ম্যানেজার বলেন দুই হাজার টাকা জমা করলেই অ্যাকাউন্টটি পুনরায় সচল হবে। আমি এতে দুই হাজার টাকা জমা দিলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি সচল হয়ে যায়। একই তারিখে আমি ব্যবস্থাপকের রুমে বসে মেসার্স লাকি এন্টারপ্রাইজের সেই অ্যাকাউন্টে নগদ পাঁচ লাখ টাকার চেক জমা দিই। তখন তিনি আমাকে মুদারাবা টার্ম ডিপোজিট রশিদ (এমটিডিআর) সম্পর্কে প্রলুব্ধ করেন।

আমি ব্যবস্থাপকের কথা বিশ্বাস করে গত ৫ ফেব্রুয়ারিতে পুনরায় শাহজালাল ইসলামী ব্যাংক জয়পাড়া শাখায় গিয়ে তার রুমে বসে তার হাতে মুদারাবা টার্ম ডিপোজিট রশিদ (এমটিডিআর) করার জন্য ৯০ লাখ টাকার মেসার্স লাকী এন্টারপ্রাইজের একটি চেক দিই। তিনি বলেন, প্রায় ১ মাস পর ২ মার্চ তারিখে মুদারাবা টার্মটি নগদায়নের জন্য আমি আবারও শাখায় গিয়ে আরও ১০ লাখ টাকাসহ মোট এক কোটি টাকার নতুন মুদারাবা টার্ম ডিপোজিট রশিদ করার আবেদন করলে ব্যাংক কর্তৃপক্ষ আমার কাছে ৫ দিন সময় নেয়। পরে ওই শাখার নতুন ব্যবস্থাপক আমাকে একটি চিঠি ইস্যু করেন যে আমার মুদারাবা টার্ম ডিপোজিট রশিদটি যথাযথ কর্তৃপক্ষ সঠিকভাবে ইস্যু করেননি, রশিদটি জাল।

এছাড়াও একই শাখায় অন্যান্য গ্রাহক আবুল হোসেনের ২০ লাখ টাকা, মাহমুদা আক্তার লাকি ৩০ লাখ টাকা, বোরহানুল হক, ৩০ লাখ টাকা, জামাল আহম্মেদ ১৫ লাখ টাকা, রোকছানা আক্তার, ৪৫ লাখ টাকা, ফাতেমা আক্তারের ২টি ডিপজিট থেকে ৩২ লাখ টাকা জাল রশিদ দিয়ে প্রতারণা করেন।শাহজালাল ইসলামী ব্যাংক জয়পাড়া শাখার ফাস্ট এক্সিকিউটিভ অফিসার আব্দুল রাকিব তালুকদার জয়পাড়া শাখার সাবেক ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধে দোহার থানায় একটি এজাহার দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS