ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী ট্রেন থেকে এক কেজি ১২৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য কোটি টাকার বেশি।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে এ অভিযান চালায় মহেশপুর ৫৮ বিজিবি।
এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের ‘ঙ’ নম্বর বগি থেকে এক কেজি ১২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
আইনি প্রক্রিয়া শেষে হেরোইন নষ্ট করা হবে বলে জানিয়েছে বিজিবি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply