1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

হিলি স্থলবন্দরে ছয়দিন পর আমদানি-রপ্তানি শুরু

  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২, ৩.১৫ পিএম
  • ১৫৮ Time View

দিনাজপুরঃ– পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর আবার শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই-দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম।

শনিবার (০৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রæপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি জানান, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ মে বৃহস্পতিবার এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারনে ৬ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি শেষে শনিবার ৭ মে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত- বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম চালু হয়েছে।

বিষয়টি এক পত্র দ্বারা এরই মধ্যে হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক, ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিলো।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে শনিবার আবার এই বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
তবে টানা ছয় দিন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com