1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

দিনাজপুরে তরমুজের পর আনারস কেজিতে বিক্রি

  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২, ৪.৫৮ পিএম
  • ১৪৭ Time View

দিনাজপুরঃ– দিনাজপুরে এবার তরমুজের পর আনারস বিক্রি হচ্ছে কেজিতে। প্রতি কেজি আনারসের দাম হাকা হচ্ছে ৬০ টাকা দরে। তাও আবার পাতাসহ। তীব্র গরমে দিনাজপুরের সর্বত্র হাট-বাজার, ফুটপাত কিংবা রিক্সা ভ্যানে ৫০ টাকা কেজিতে তরমুজ ও ৬০ টাকা কেজিতে আনারস বিক্রি হচ্ছে। যা পিচ হিসেবে বিক্রির কথা ছিলো। জেলার হাট-বাজারে দেদারসে কেজি দরে আনারস-তরমুজ বিক্রি হলেও যেনো দেখার কেউ নেই।

শুক্রুবার (০৬ মে) জেলার বিভিন্ন বাজারে দেখা যায়, সড়কের পাশের আনারস ব্যবসায়ীরা ৬০ টাকা কেজি দরে আনারস বিক্রি করছে। কোথাও কোথাও সবজির দোকানে একইভাবে তরমুজ ও আনারস বিক্রি হচ্ছে কেজি দরে।

দিনাজপুর শহরে বাহাদুর বাজার এলাকার আনারস বিক্রেতা আসাদ, রুস্তম বলেন, আড়ত থেকে আনারস কিনে আনি। দাম বেশি হওয়ায় আমাদের কেজি দরে বিক্রয় করতে হয়। এতে যে পরিমাণ লাভ হয় তাতে আমরা ঝুঁকিতে থাকি। কারণ অনেক ফল পচে নষ্ট হয়। এতে আমাদের বেশি লাভ হয় না।

পৌরসভা সড়কে ফুটপাতে তরমুজ কিনতে আসা বিপ্লব বলেন, ছোট একটি তরমুজ ওজন ৪ কেজি যার দাম ২০০ টাকা যার মিষ্টি বা স্বাদ নাই। পরিপ্ক্ক একটি তরমুজ মিষ্টি হয় স্বাদ হয় তার ওজন ৮-থেকে ১০ কেজি, যার মুল্য ৪০০ থেকে ৫০০ টাকা। এতো টাকা দিয়ে আমাদের মত মানুষের তরমুজ কিনে খাওয়া অসাধ্য ব্যাপার।

ষাটোর্ধ তহিদুল ইসলাম বলেন, বাড়িতে নাতির জ্বর। সকালে আনারস খেতে চেয়েছে সে। বাজারে এসে শুনি আনারস ৬০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। তাও আবার পাতাসহ। না কিনেই চলে এসেছি। আগে ছিলো পিচ হিসেবে বিক্রি,এখন কেজি হিসেবে। তিনি আরো বলেন,সরকার আর বাজার নিয়ন্ত্রণ করতে পারবেনা। দেশে যার দাম একবার বাড়ে তা আর কমেনা,দেখেন সয়াবিন তেলের অবস্থা রডের অবস্থা। প্রধানমন্ত্রীকে, সময় থাকতে বাজারের লাগাম টেনে ধরা দরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com