1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ল ২৬২৪ টাকা

  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১.২৫ পিএম
  • ৮৭ Time View

দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম নববর্ষে কমেছিল। এরপর দুই দফায় বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের নতুন দাম আগামীকাল রোববার (২০ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা বাড়িয়ে এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (১৯ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৬৫৯ টাকা বেচাবিক্রি হয়েছে।

গত সোমবার (১৪ এপ্রিল) থেকে বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩২ হাজার ৬৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯ হাজার ৫৩৭ টাকা বেচাবিক্রি হয়েছিল। এর আগে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২৭১ টাকা বেচাবিক্রি হয়েছিল।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com