বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

আশুলিয়ায় লেগুনা উল্টে ড্রেনে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৬ Time View

আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের ড্রেনে উল্টে পড়ে বদরুল আলম ও হৃদয় মিয়া নামে দুই যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার জামগড়ায় এই দুর্ঘটনা ঘটে। 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামাল হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকালে টানা বৃষ্টিতে সড়কটির বিভিন্নস্থানে পানি জমে যায়। এ সময় আট থেকে ১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাবার পথে জামগড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি ড্রেনে উল্টে পড়ে যায়। এতে আহত হন অন্তত চার যাত্রী। পরে তাদের দ্রুত নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। 

আহত অপর দুইজনকে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে তারা দুজন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। 

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS