1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১.০৯ পিএম
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ফলে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় , স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি প্রয়োজনীয় জনবল। বিশেষ করে কার্ডিওলজি, গাইনি, সার্জারি, শিশু, চক্ষু, মেডিসিন, ইএনটি, অ্যানেসথেশিয়া, অর্থোপেডিক, চর্মরোগ ও এলডিডি বিভাগে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন।

১৩ জন মেডিকেল অফিসারের পদে মাত্র ৩ জন কর্মরত আছেন। এছাড়া টেকনোলজিস্ট, থার্ড ও ফোর্থ ক্লাস কর্মচারী, আয়া, অ্যাম্বুলেন্স চালক ও বিভিন্ন পদে রয়েছে বড় সংখ্যক শূন্যতা। মোট ১৭০টি অনুমোদিত পদের মধ্যে ৬৮টি পদই শূন্য।

এছাড়া ২০২৪ সালের ডিসেম্বর থেকে অ্যানেসথেশিয়া চিকিৎসকের পদটি শূন্য থাকায় কোনো ধরনের অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ আগে মাসে ১০ থেকে ১৫টি অপারেশন করা হতো।

এদিকে অ্যাম্বুলেন্স চালক না থাকায় গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটিও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুষ্টিবিদ, থেরাপিস্ট ও ইসিজি অপারেটরের পদও শূন্য থাকায় বিকল্প উপায়ে কাজ চালানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, কম জনবল নিয়ে চিকিৎসাসেবা চালানো খুব কঠিন হয়ে পড়েছে। অপারেশন থিয়েটার প্রস্তুত থাকলেও অ্যানেসথেশিয়া চিকিৎসক না থাকায় কোনো অপারেশন সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, ফুলবাড়ী ছাড়াও পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার  অনেক মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। প্রতি মাসে এখানে ১৫ হাজার রোগী  চিকিৎসা নেন। বাড়তি চার উপজেলার আংশিক এলাকার জনসাধারণকে চিকিৎসাসেবা দেওয়া হলেও তাদের জন্য বাড়তি ওষুধ কিংবা অন্যান্য সরঞ্জামাদি আসে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com