1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রেস সচিব

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০.৪৭ এএম
  • ৯২ Time View

বাংলা নতুন বছরের সকালেই নববর্ষ উদযাপন করতে রাজধানীর রমনা বটমূলে উপস্থিত হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছায়ানটের পরিবেশনায় ভোর থেকেই শুরু হয় বর্ষবরণ উৎসব। একক ও সমবেত কণ্ঠে মুখরিত হয়ে উঠে রমনার প্রতিটি প্রান্তর।

রমনায় বর্ষবরণের উৎসবের ফাঁকে কথা হয় প্রেস সচিব শফিকুল আলমের।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রেস সচিব বলেন, আজ রমনা বটমূলে সবার মিলনমেলা। আমরা সবাই সকাল থেকেই খুব আনন্দে আছি। একটা ‘নতুন’ নববর্ষকে বরণ করছি।

শফিকুল আলম বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে সবাই একসাথে হয়ে, সব জাতি-গোষ্ঠীর মানুষ একসাথে হয়ে নববর্ষ পালন করছি। আমাদের এবার খুব ইচ্ছা ছিল যে সব জাতি-গোষ্ঠী, আমাদের বাংলাদেশে যারা আছেন, পাহাড়ি ভাই-বোন বা সমতলের ভাই-বোন, সবাই মিলে আমরা এবারের নববর্ষকে বরণ করব। তারা বিজু করেছেন, বৈসু করেছেন, সাংগ্রাই করেছেন, আমরা বৈশাখ করছি। একসাথে সবাই মিলে বর্ষবরণ করছি। খুবই সুন্দর, নির্মল পরিবেশে। সকাল ৬টা থেকে খুবই সুন্দর গান হচ্ছে, কবিতা হচ্ছে, খুবই নির্মল পরিবেশ।

প্রেস সচিব বলেন, আমরা আশা করছি, বাংলাদেশের যে অশুভ পরিবেশ, জরা দূর হোক, বাংলাদেশ উত্তরোত্তর উন্নত হোক।

এবারের নববর্ষে কী পরিবর্তন দেখছেন— এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের ইচ্ছা ছিল— আমরা সবাই সমতল ও পাহাড়ের জাতি-গোষ্ঠী সবাই মিলে একসাথে মিলে আনন্দ করব, আনন্দ ভাগাভাগি করব। এটা হয়েছে।

নতুন বছরে আপনার প্রত্যাশার কী— জানতে চাইলে প্রেস সচিব বলেন, নতুন বছরটাও ভালো কাটুক। আমরা যেগুলো পরিকল্পনা করেছি, দেশে আরও কর্মক্ষেত্র তৈরি হোক, বাংলাদেশ বিশ্বের ইকোনমিক হাব হিসেবে তৈরি হোক এবং আমরা আস্তে আস্তে নির্বাচনের প্রস্তুতি নিই, যাতে ভালো একটা নির্বাচন করতে পারি। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, আমরা যেন নির্বাচনটা ভালোভাবে করতে পারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com