1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

বাংলাদেশকে ১ হাজার শয্যার হাসপাতাল উপহার দেবে চীন

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ২.৪৫ এএম
  • ৭৯ Time View

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ঢাকা-বেইজিং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে।

গতকাল রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হাসপাতালটি রংপুরে নির্মিত হবে এবং সরকার সেখানে হাসপাতাল স্থাপনের জন্য জমি খুঁজছে।

এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার সামগ্রিক পরিস্থিতিও উপস্থাপন করেন উপদেষ্টা।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকারের অনুরোধে চীন বাংলাদেশকে একটি রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার হিসেবে দিতে সম্মত হয়েছে। ফিজিওথেরাপি সেটটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বে বিএসএমএমইউ নামে পরিচিত) স্থাপন করা হবে।

নূরজাহান বেগম বলেন, আহতরা সেখানে ফিজিওথেরাপি নিতে পারবেন এবং মেশিনটি পরিচালনার জন্য একটি টিমকে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইওএইচ) পরিচালক ডা. মোহাম্মদ আবুল খায়ের, জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটের (এনআইটিওআর) পরিচালক ডা. মো. আবুল কেনান ও প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com