1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক

  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০.৫২ পিএম
  • ৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী গণস্বাক্ষর ও উঠান বৈঠক কর্মসূচি। বান্দরবানের সুয়ালেকস্থ অস্থায়ী কার্যালয়ে ১২ এপ্রিল কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল স্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করছে। এই গণস্বাক্ষরিত ডকুমেন্টসগুলো আমরা জাতিসংঘের ইমেইলে প্রেরণ করবো এবং দাবি জানাবো অনতিবিলম্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। তিনি এসময় বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চায়। নারী-পুরুষ নির্বিশেষে সারাদেশে সকলকে নিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুনধারার রাজনীতিকরা মানুষকে সরচেতন করছে। ছাত্র-যুক-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি ভারত-পাকিস্তান-আমেরিকা নয়; বাংলাদেশের পক্ষে থেকে প্রমাণ করতে চায় আমরা শান্তি ও সমৃদ্ধির পক্ষে।

এসময় বক্তব্য রাখেন জাহিদুল আলম, মো. আবদুছ ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ। ২০১২ সালে আত্মপ্রকাশের পর থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশসহ সকল দেশে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠার আমন্ত্রণ নিয়ে একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত এবছর ১২ মার্চ থেকে ব্যতিক্রম এই কর্মসূচির মধ্য দিয়ে গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও সচেতনতা তৈরি করছে। দুর্নীতি-টাকা পাচার-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে যুদ্ধ বন্ধ না হওয়া অবধি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com