1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২.০৩ এএম
  • ১১২ Time View

অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। ২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজ যাত্রা শুরু করেছিলেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় নেহা দীর্ঘ এক স্ট্যাটাসে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। জনপ্রিয়তা, ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন। আমি সব সময় শিল্প, সংস্কৃতি, অভিনয়—এসবের সঙ্গেই জড়িত থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।’

পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না জানিয়ে নেহা লেখেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আমার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এখানে বেশির ভাগ ক্ষেত্রেই মেধা আর পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না। যারা পেশাদার, যোগ্য, নিষ্ঠাবান এবং কাজের প্রতি আন্তরিক, তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। শুধু তাদের জনপ্রিয়তা বা ফলোয়ার কম বলে, বা তারা কোনো সিন্ডিকেটের অংশ নয় বলে। কখনো তারা নতুন বলে, কখনো প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণে, তারা চাপা পড়ে যায়। আমি সবসময় মন থেকে কাজ করতে চেয়েছি, সততা আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। কিন্তু এসব জিনিস এখানে খুব একটা মূল্য পায় না।’ 

সব মিলিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান নেহা। এ কারণে হাতে থাকা কাজগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন না।

বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পর অভিনয়ে অভিষেক ২০২৩ সালে গৌতম কৌরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে। এরপর নাটক, সিরিজ ও সিনেমায় দেখা গেছে তরুণ এই অভিনেত্রীকে। চলতি মাসের শুরুতেই জানিয়েছিলেন, শাকিব অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এ সিনেমাকে কেন্দ্র করেও জটিলতা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com