1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসী নারী

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১১.৪৬ পিএম
  • ৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রিয় মানুষ আর ভালোবাসার টানে সৌদি আরবের প্রবাস জীবন ফেলে ফরিদপুর থেকে দিনাজপুরের বীরগঞ্জের শুভ রায় (২৫) নামের এক যুবকের বাড়িতে গত তিন দিন থেকে অনশন করছেন দুই সন্তানের মা।

বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের পালান গায়ের নহেন রায়ের ছেলে শুভর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

সরজমিনে শুক্রবার (১১ এপ্রিল) গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা অবস্থান নেওয়ার পর থেকেই শুভ পলাতক রয়েছেন। তবে প্রেমিকা তার অবস্থান পাল্টাননি।

দুই সন্তানের মা ওই প্রেমিকা জানান, দীর্ঘ তিন বছরের সম্পর্ক তাদের, দাবি না মানলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। তিনি আরও জানান, গত তিন বছর আগে দুই সন্তানকে রেখে কর্মজীবনে প্রবাসে যাওয়ার আগে থেকেই শুভর সাথে সোশ্যাল মিডিয়ায় তার পরিচয়। এরপর থেকে মোবাইল ফোনে তাদের কথা হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্প্রতি শুভর সাথে অন্য এক নারীর বিয়ের কথা ঠিকঠাক এবং সে উপলক্ষে বাড়িতে চেয়ার টেবিল ও আত্মীয়-স্বজনের উপস্থিতির তথ্য জানার পর তিনি সৌদি আরব থেকে এসে প্রেমিক শুভর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

এ বিষয়ে শুভর পরিবারের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। ওই প্রেমিকা প্রেমিকের বাড়িতে আসার পর থেকেই শুভ পলাতক।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর গফুর জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com