1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৩.৫৪ পিএম
  • ৬২ Time View

হঠাৎ ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বরে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব। বাণিজ্যিক সক্ষমতা বাড়াব আমরা।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। 

শেখ বশিরউদ্দীন বলেন, ‘ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোতে রপ্তানি সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে সরকার।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রপ্তানী এবং যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না পড়ে সেটার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। বাণিজ্যকে কতটা অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিমূলক করা যায়, সেটা নিয়ে কাজ করব আমরা। আমরা অবশ্যই এখান থেকে উতরাতে পারবো। ভারতের তিনটি পোর্ট ব্যবহার করে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠবো।’

আমেরিকা নতুন শুল্কনীতি ৯০ দিনের স্থগিত করা বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটি আমাদের তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাচ্ছি আমরা। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com