বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৩-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৭ই এপ্রিল আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৩ এর ২০২৫-২০২৬ বছরের নেতৃত্বের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার দিন ধার্য ছিল ও মনোনয়ন কমিটির চেয়ারম্যান লায়ন সাদেক হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী বাৎসরিক কনভেনশন ২০২৫ উপলক্ষে গভর্নর সাব্বির এম সায়েম বিস্তারিত আলোচনা করেন এবং কনভেনশনের লোগো উম্মোচন করেন। এ সময় সকল প্রাথী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ধানমন্ডিস্থ অধ্যাপক আবু আহমেদ চৌধুরী মিলোনায়তনে অত্যন্ত আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন অধ্যাপক ডাঃ কাজী মাজারুল ইসলাম দোলন তার মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও বিশিষ্ট ব্যাবসায়ী লায়ন আব্দুল্লাহ খালিদ, চাঁদপুরের সনামধন্য ব্যাবসায়ী লায়ন সাকি কাওসার, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) এর সহ-সাধারণ সম্পাদক এবং ব্যাবসায়ী লায়ন হারুন অর রাশিদ, লায়ন ইঞ্জিনিয়ার মনোয়ারা বেগম এবং গান বাংলা টেলিভিশন এর চেয়ারম্যান লায়ন দেলোয়ার হোসেন রাজা দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে মনোনয়ন পত্র জমা দেন ও সব শেষে জেলা গভর্নর সবাইকে শুভ কামনা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS