বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

নিখোঁজের ২২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

নিখোঁজের ২২ দিন পর রাজশাহী নগরীর নগরপাড়া থেকে রিজওয়ান নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নগরপাড়ার একটি বদ্ধ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ মার্চ রিজওয়ান বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে খোঁজ করেও সন্ধান পাননি। পরে রিজওয়ান যেদিন নিখোঁজ হন, সেদিনের অটোরিকশার যাত্রী পাপ্পু ও পিয়াসকে আটক করে ২৫ মার্চ রাতে দামকুড়া থানায় সোপর্দ করে এলাকাবাসী। পুলিশ আটক পাপ্পু ও পিয়াসকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।

আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদের প্রথম দিনে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে মঙ্গলবার দুপুরে পাপ্পু ও পিয়াসের স্বীকারোক্তি অনুযায়ী তাদের দেখানো একটি আবদ্ধ ঘর থেকে রিজওয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে মরদেহ পাঠায় পুলিশ।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অটোরিকশার ব্যাটারি চুরির জন্য আটক পাপ্পু ও পিয়াসসহ সহযোগীরা গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ ও ইট দিয়ে মুখ থেতলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS